World War III will begin on June 18 ! তৃতীয় বিশ্বযুদ্ধ ১৮ জুন শুরু হবে!
An Indian astrologer has predicted that World War III may start on June 18. In a post on social media, astrologer Kushal Kumar said that in 2024 there will be a war situation in the whole world. The war situation between Korea, China, Taiwan, Middle East, Ukraine-Russia will become serious.
Recently, seeing the situation like Iran-Israel war, Russia-Ukraine war, many astrologers have expressed that another war is yet to happen. But no one said before when that war will start. Meanwhile, this astrologer's predictions have gone viral on social media. Many astrologers have predicted World War III before.
In the prediction, astrologer Kushal Kumar said that in the next few days there will be a situation in some countries that the ruling parties will have to gain momentum to retain their power. In that case, many state leaders will be forced to resign without being able to cope with the situation.
Meanwhile, this prediction by astrologer Kushal Kumar has caught the attention of social media users. According to his social media profile, he is a Vedic astrologer who uses charts showing the positions of planets to predict future events.
He said there are concerns about a war situation in hotspots around the world in 2024. Especially between Korea-China-Taiwan will open a war front like the Middle East. It is a weak period, the contemporary planetary movements so indicate.
The astrologer also revealed the date of the start of the war and predicted that the most powerful planetary stimulus to trigger WW3 is now Tuesday June 18, 2024. However, it can also be revealed on 10 and 29 June.
Source: The Economic Times
ভারতীয় এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন- আগামী ১৮ জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জ্যোতিষী কুশল কুমার জানিয়েছেন, ২০২৪ সালে গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্য প্রাচ্য, ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে।
সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেক জ্যোতিষীই আরো একটি যুদ্ধ হওয়া বাকি আছে বলে মতপ্রকাশ করেছেন। কিন্তু সেই যুদ্ধ কবে শুরু হবে তা এর আগে কেউ বলেননি। এরই মধ্যে এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এর আগেও একাধিক জ্যোতিষী তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।
ভবিষ্যদ্বাণীতে জ্যোতিষী কুশল কুমার বলেন, আগামী কিছুদিনের মধ্যে কয়েকটি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যে, সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলোকে তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে। সেক্ষেত্রে অনেক রাষ্ট্রনেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হবেন।
এদিকে, জ্যোতিষী কুশল কুমারের এই ভবিষ্যদ্বাণী নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী, তিনি একজন বৈদিক জ্যোতিষী, যিনি ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করেন।
তিনি বলেছেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে হটস্পটগুলোতে যুদ্ধ পরিস্থিতির বিষয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে কোরিয়া-চীন-তাইওয়ানের মধ্যে মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধের ফ্রন্ট খুলবে। এটি একটি দুর্বল সময়, সমসাময়িক গ্রহের গতিবিধি তাই নির্দেশ করে।
জ্যোতিষী যুদ্ধ শুরুর সেই তারিখটিও প্রকাশ করে ভবিষ্যদ্বাণীতে বলেন, এখন WW3 ট্রিগার করার জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহের উদ্দীপনার তারিখ হলো মঙ্গলবার ১৮ জুন, ২০২৪। যদিও ১০ এবং ২৯ জুনও এর প্রকাশ ঘটতে পারে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Comments
Post a Comment